Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

কম্বল বিতরণে মানবিক উদ্যোগ লোহাগাড়া প্রেসক্লাবের

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম  (ভিজিটর : ৬১)

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পত্রিকার হকার, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

(১৪ জানুয়ারি) বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইবনে মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। অনুষ্ঠানে লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। লোহাগাড়া প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ না থেকেই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”

সংগঠনের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও লোহাগাড়া প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগগুলো অনেক প্রশংসনীয় এবং অনুকরণীয়। লোহাগাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দদেরকে মানবিক কাজের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলেও তিনি জানান।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝