Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

এলিফ্যান্ট রোড থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২২ পিএম  (ভিজিটর : ৫০৭)
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আনিকা মেহেরুন্নেসা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

জানা যায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে আনিকাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরাজ মিস্ত্রি বলেন, ‘ছাত্রীমেসের অন্যান্য রুমমেটরা বিষয়টি আমাদের অবগত করে। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। আরেক শিক্ষার্থীকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা-পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে।’

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বলে জানান বিরাজ মিস্ত্রি। তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝