Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

গ্যাসক্ষেত্রের শহরে গ্যাসহীনতা, আশ্বাসে কর্মসূচি স্থগিত

প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ২৭)

পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা দিনের অধিকাংশ সময় গ্যাস পাচ্ছেন না। ফলে রান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চললেও শীত মৌসুম শুরু হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গ্যাস না থাকায় অনেক পরিবার রান্না করতেই পারছে না।

তাদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ড থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ হলেও নিজ জেলার মানুষ গ্যাসবঞ্চিত।

অবিলম্বে পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচি চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝