Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

মান্দায় নব নির্বাচিত এমপিকে বিএনপির ফুলের শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম  (ভিজিটর : ৩)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে নব-নির্বাচিত এমপি ডা. ইকরামুল বারী টিপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে নব-নির্বাচিত এমপির বাসভবনের নিচতলায় নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন বলেন, “নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সমর্থনের ফলেই এ বিজয় সম্ভব হয়েছে। আমরা সবাই মিলে মান্দার উন্নয়নে নব-নির্বাচিত এমপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।”

নব-নির্বাচিত এমপি ডা. ইকরামুল বারী টিপু শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মান্দাবাসীর বিজয়। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”

তিনি আরও বলেন, “মান্দার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি সমৃদ্ধ ও উন্নত মান্দা গড়ে তুলতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলাল এবং গণেশ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুন প্রমুখ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ডা. ইকরামুল বারী টিপু প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এর পাশাপাশি তিনি একজন চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিত। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক তৎপরতা ডা. ইকরামুল বারী টিপুর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝