Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

হাতিয়ায় রোলারের নিছে প্রাণ গেল ১ শিশুর

প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম  (ভিজিটর : ৪৩)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত একটি রোলারের চাপায় মো. আজিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম ওই এলাকার পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের ছেলে। ছোট্ট আজিমের স্বপ্ন ছিল প্রতিদিনের মতো স্কুলে যাওয়া, বইখাতা হাতে বন্ধুদের সঙ্গে খেলা, কিন্তু মুহূর্তের অসতর্কতায় সব স্বপ্ন চিরতরে থেমে গেল।

স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রোলার দিয়ে সড়ক নির্মাণকাজ চলছিল। দুপুরের পর শিশু আজিম কৌতূহলবশত রোলারটি দেখতে গেলে অসাবধানতাবশত তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বেলাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চালক নতুন—সকালে আমি নিজেই বলেছিলাম, এটা ঘনবসতিপূর্ণ এলাকা, সাবধানে কাজ করতে। আমার কথা শুনলে আজ আমার ছেলেটা বেঁচে থাকত। আমি শুধু আমার সন্তানের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন ও পৌরসভা নিহত শিশুর পরিবারের পাশে থাকবে। যেকোনো প্রয়োজনে পরিবারটি আমাদের সহযোগিতা পাবে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝