Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

লালপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম  (ভিজিটর : ৩৩৬)

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে এজিএস ইটভাটাকে ২ লাখ টাকা, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝