Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ৯৫)

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থা ও ভালবাসার একটি সংগঠন চট্টগ্রামের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন।

দীর্ঘ ৬ বছর ধারাবাহিকভাবে প্রায় ৬১৫ পরিবারকে সহায়তা দিয়ে আসছে এ সংগঠন। তারাই ধারাবাহিকতায় (৭ জানুয়ারি) বুধবার উপজেলা পদুয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ১০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও বিবাহ সামগ্রী প্রদান করা হয়।

চিকিৎসা সহায়তা ও উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন, আমাদের এ ক্রান্তিলগ্নে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এ সহায়তা আমাদের জন্য আল্লাহর এক অপার রহমতস্বরূপ। যাদের অর্থায়নে ও অক্লান্ত পরিশ্রমে এ সংগঠন আর্থিক সহায়তা দিয়ে আসছে সবার জন্য আন্তরিক দোয়া করছি।

চিকিৎসা সহায়তা ও উপহারসামগ্রী প্রদানের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রাহমান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুরশেদুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি এস এম চিশতি, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শাহাবুদ্দিন, চরম্বা ইউনিয়ন প্রতিনিধি নেজাম উদ্দিন প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝