Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসনের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম  (ভিজিটর : ৫৪)

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিএনপির একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থীসহ মোট সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার অপর তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মুসা সিরাজী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) মেহেদী হাসান পলাশ, শাহমুর্তুজ আলী, মো. আবু কায়েস শিকদার, কাজী জমির উদ্দিন ও দেওয়ান মো. নাজমুল হুদা।

এদিকে যাচাই-বাছাইয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪, ৫ ও ৬ আসনে বিএনপি, জামায়াত ও জোটভুক্ত প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় সেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান আক্তার জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝