Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

তানোরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:১০ পিএম  (ভিজিটর : ২৮৯)

রাজশাহীর তানোর পৌর শহরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

তানোর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেকের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, ড্যাব নেতা ডা. মিজানুর রহমান, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুত্তুজা সহ অনেকে।

এ সময়ে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝