Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

রাবির বাংলা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪:০০ পিএম  (ভিজিটর : ৫৭)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি প্রফেসর ড. শহীদ ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মানিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রোববার (২১ ডিসেম্ব) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কবি, গল্পকার ও প্রাবন্ধিক শেখ আতাউর রহমান এবং কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক জুলফিকার মতিনকে যৌথভাবে বাংলা বিভাগ অ্যালামনাই কলাবিদ পুরষ্কার প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে দু'বছর পর পর এ পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও অ্যালামনাই থেকে বর্তমান শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হয়।

১৯-২০ ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ম সম্মিলন ও বার্ষিক সাধারণ সভায় ৩৩৯ জন অ্যালামনাস সহ মোট ৫৩০ জন অংশগ্রহণ করে। সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। এই কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৭ মেয়াদের জন্য গঠিত হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝