Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

জীবননগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত দুই ভাই

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৫০ পিএম  (ভিজিটর : ২০৮)

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে এহসান (১৮) ও মো. ইভান (২০) নামের দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। 

অভিযুক্ত এহসান ও ইভান জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) ভুক্তভোগী স্কুল ছাত্রীর মামা উত্তম কুমার রায় জীবননগর থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার পিতৃহারা ওই কিশোরী (১৪) জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। অভিযুক্ত এহসান তাদের প্রতিবেশী। সে দুই বছর আগে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে উত্তম কুমার এহসানের পরিবারকে জানিয়েও কোন প্রতিকার পাননি।

গত নভেম্বর মাসের ১৩ তারিখে সন্ধ্যার পর আসামীরা ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যায়। পরে কিশোরীর পরিবার জানতে পারে আসামীর দুলাভাই জুয়েল হোসেনের মোটরসাইকেলে পার্শ্ববর্তী মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের জনৈক মো. মাশরাফি মিয়ার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে এহসান জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।
এরপর স্কুল ছাত্রীকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ঘটনার পরের দিন গত ১৪ নভেম্বর সন্ধ্যার সময় আসামী এহসানের ফুফুর বাড়ি কোটচাঁদপুর থেকে তাকে উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, মঙ্গলবার সকালে থানায় একটি অপহরণ ও ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝