Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে ভূমিকম্প- আতঙ্কে শতাধিক পোষাক শ্রমিক আহত

প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:০২ পিএম  (ভিজিটর : ৯৩)

ভূমিকম্প- আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানার অন্তত প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

‎শুক্রবার সকাল ১০টা ৩৮মিনিটে ভূমিকম্প চলাকালিন সময় টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

আজ সকালে সারা দেশে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে কারখানার ভেতর শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় কারখানাটির জরুরী নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিত হয়ে আহত হন অনেকে।

‎পরে আহত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎কারখানাটির শ্রমিকরা জানান, জরুরী রপ্তানির কারনে সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। ভূমিকম্প শুরু হলে কারখানার মোট নয়টি তলার প্রায় সকল শ্রমিক কারখানা থেকে এক সাথে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকেন। এসময় কারখানা মূল ফটক বন্ধ থাকায় ধাক্কাধাক্কিতে শ্রমিকরা আহত হন।

‎টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজন শ্রমিককে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

‎তবে এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হন নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝