Dhaka, Saturday | 22 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 22 August 2026 | English
শিরোনাম:

ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল চারজনের

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:৫০ পিএম  (ভিজিটর : ৮০)

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই নামক স্থানে ঘটনাটি ঘটে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতারা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

জানা যায়, উপজেলার টেলকি জলই এলাকায় আজ সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক ছাগল উদ্ধার করতে কূপে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিনজন কূপে প্রবেশ করেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝