Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে জাল টাকাসহ দুইজন গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:০১ পিএম  (ভিজিটর : ১৩)

গাজীপুরের টঙ্গীতে জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ জুন) রাত নয়টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে মো. শাহিন আলম (৪৫) এবং টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে ভাসমান মো. সোহেল (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আশরাফ সেতুর সামনে জাল টাকা নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন সিরিয়ালের ১০০, ৫০০ ও ১০০০ টাকার মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা।

আটককৃতদের মধ্যে শাহিন আলমের কাছ থেকে ৫০০ টাকার ২০টি ও ১০০০ টাকার ৮টি জাল নোট এবং সোহেলের কাছ থেকে ১০০ টাকার ২৩টি জাল নোট উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানায় ওসি আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 
  
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝