Dhaka, Sunday | 17 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 17 May 2026 | English
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩
শিরোনাম:

বিএনপির বিরুদ্ধে ভারতের মদদে ষড়যন্ত্র চলছে: মঞ্জুরুল ইসলাম

প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৪ পিএম  (ভিজিটর : ১৯২)
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির বিরুদ্ধে ভারতের মদদে ষড়যন্ত্র চলছে। আমাদের সকলকে এক জোট হয়ে রাজ পথে থাকতে হবে।

সোমবার (১০ ফেব্রয়ারী) দুপুরে বিএনপির অফিস চত্বরে ভোলা জেলা শ্রমিক দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, ভোলার ৫ শ্রমিকদল নেতা জীবন দিয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আমরা যেন ভুলে না যাই। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শ্রমিকদলের প্রধান উপদেষ্টা এ্যাড শামছুর রহমান শিমুল বিশ্বাসের নির্দেশে শ্রমিকদের পরিবারের খোঁজ-খবর নিতে ভোলায় এসেছি। বোরহান উদ্দিনে ৩ শহীদ শ্রমিকের বাড়িতে গিয়েছি, তাদের পরিবাবারের সাথে দেখা করে খোঁজ-খবর নিয়েছি। ভোলা সদরে ইমন ও দেলোয়ারের পরিবারের বাড়িতে গিয়েছি। ইমন ও দেলোয়ারের সন্তানসহ পরিবার আমাদের সাথে রয়েছেন। তারা খুনি হাসিনার ফাঁসি দাবি করছেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে তাদের পরিবারের ভার বিএনপির নেতারা নিবে।

শ্রমিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই এক জোট হয়ে সামনের দিকে রাজ পথে থাকতে হবে। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর বলেন, আপনারা সংস্কার করেন, আমরা যে কারনে আন্দোলন করেছি, আপনারা নির্বাচনের কথা বলেননা কেন? দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা উত্তর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান, জেএসডি সাখারন সম্পাদক মোশারেয় হোসেন মন্টু।

জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেন, যুগ্ম আহবায়ক এনামুল হক, উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাব, সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক তানভির হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আ. কাদের বিপ্লব, যুগ্ম আহবায়ক আলমগীর মোল্লা, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আ. কাদের বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আজিজল হক, শহীদ ইমনের মা কুলসুম বেগম।

পরে বিএনপির পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন নেতারা।

এফপি/এমআই
বিষয়:  ভোলা   বিএনপি   ষড়যন্ত্র  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝