Dhaka, Sunday | 15 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

টঙ্গীবাড়ীতে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:০৩ পিএম  (ভিজিটর : ১৪০)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দলীয় ব্যানার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টানানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, কারেন্টে শর্ট খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই


এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা নিশ্চিত নই


এ ঘটনায় টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝