Dhaka, Monday | 25 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 25 May 2026 | English
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
শিরোনাম:

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৬

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৩ পিএম  (ভিজিটর : ১৩৮)

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ও গতকাল রাতে ওই দূর্ঘটনা গুলো ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

জানা যায়, উপজেলার সরকারি ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রবাস ফেরত যাত্রীবাহী প্রাইভেটকার চালক হারুন অর রশিদ নিহত হন। এ ঘটনায় প্রবাসীসহ আরও চারজন আহত হয়েছেন।

অন্যদিকে গতকাল রাতে উপজেলার বাঘরাপাড়া এলাকায় শ্রমিকবাহী একটি বাসের সাথে মিনি লরির সংঘর্ষে ছোটন কুমার দেব নামে এক শ্রমিক নিহত হন এবং অন্তত ১২ জন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ বি এম মেহদী মাসুদ জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দূর্ঘটনা গুলোয় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝