Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

খুলনায় ৮ দফা দা‌বি‌তে অবস্থান কর্মসূচি পালন পাটকল শ্রমিকদের

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৩ পিএম  (ভিজিটর : ১৫৬)

সাবেক আওয়ামী সরকা‌রের প্রজ্ঞাপন বা‌তিল ক‌রে রাষ্ট্রীয় ব‌্যবস্থাপনায় দে‌শের ২৫টি পাটকল চালু ও সকল পাওনা প‌রি‌শোধ সহ ৮ দফা বাস্তবায়‌নের দা‌বি‌তে অবস্থান কর্মসূচি পালন ক‌রে‌ছে বন্ধকৃত পাটক‌লের শ্রমিকরা।

খুলনার শিল্পাঞ্চল খা‌লিশপু‌রের ক্রিসেন্ট জুট মিল গে‌টে সকাল ৯টা থে‌কে বেলা ১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন ক‌রে আন্দোলনকারীরা।

রাষ্ট্রীয় পাটকল রক্ষা ক‌মি‌টি খুলনা য‌শোর অঞ্চ‌লের ব‌্যানা‌রে আ‌য়ো‌জিত অবস্থান কর্মসূ‌চিতে বক্তৃতা ক‌রেন রাষ্ট্রীয় পাটকল রক্ষা ক‌মি‌টি খুলনা য‌শোর অঞ্চ‌লের আহবায়ক মোঃ শম‌সের আলম, খুলনা মহানগর বিএন‌পির সা‌বেক যুগ্ন আহবায়ক শ্রমিক নেতা আবুল কালাম জিয়া, খা‌লিশপুর থানা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, শ্রমিক নেতা ওমর ফারুক।

এ সময় প্রজ্ঞাপন বা‌তিল, রাষ্ট্রীয় ব‌্যবস্থাপনায় সকল পাটকল চালু, শ্রমিক‌দের ব‌কেয়া প‌রি‌শোধ, পাটকলের যন্ত্রাংশ চু‌রি ও লুটপাট কারী‌দের বিরু‌দ্ধে আইনী ব‌্যবস্থা গ্রহণ, পাটকল ব‌ন্ধের সা‌থে জ‌ড়িত পাট মন্ত্রণালয় ও বি‌জেএম‌সির কর্মকর্তা‌দের বিচা‌রসহ ৮ দফা বাস্তবায়‌নের দা‌বি জানান বক্তরা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝