Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম  (ভিজিটর : ৫১২)

ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করে। ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝