Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:০৩ পিএম  (ভিজিটর : ১২০)
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তীত রাখার দাবিতে মানববন্ধন।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তীত রাখার দাবিতে মানববন্ধন।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তীত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আয়ুব হোসেন খান, রমেশ চন্দ্র দত্ত, সদস্য রাজ্জাক আহমেদ রাজু, শাহীনুর রহমান, আব্দুল মোমিন, আব্দুল করিম, কামরুজ্জামান রাজু, বিল্লাল হোসেন, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা যশোর-৬ কেশবপুর আসন অপরিবর্তীত রাখার দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে। এছাড়াও কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আগামী রোববার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।

মূলত, ৯০ যশোর-৬ আসনের সীমানা পুর্নগঠনের জন্য গত ৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। প্রস্তাবিত ৯০ নং নির্বাচনী এলাকা যশোর-৬ আসনে অভয়নগর উপজেলা, মণিরামপুরের ৬টি ইউনিয়ন-ঢাকুরিয়া, হরিদাসকাটি, কুলটিয়া, দুর্বাডাঙ্গা, নেহালপুর ও মনোহরপুর এবং কেশবপুর উপজেলার তিনটি ইউনিয়ন-সুফলাকাটি, পাঁজিয়া ও গৌরিঘোনা অন্তর্ভুক্তির আবেদন করেছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝