Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:৪০ পিএম  (ভিজিটর : ১১৪)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে মন্তব্য (কমেন্ট) নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনী আসন বিন্যাসকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট নিয়ে উত্তেজনা চলছিল।

এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে আক্ষি গোষ্ঠীর দানা মিয়া প্রতিপক্ষ আরজু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর হামলা করেন। এ ঘটনার জেরে শনিবার সকালে আক্ষি ও পাঠান গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ২৫ জন আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝