Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

বুয়েট শিক্ষার্থীর সঙ্গে প্রেম, জবি ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ২:০০ পিএম  (ভিজিটর : ১৬৭)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি। ছবি: সংগৃহীত

বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি। রোববার (২৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপালে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের দাবি, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুরে। তিনি যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী।

সাবরিনা রহমান শাম্মির সহপাঠী আলী কাজী বলেন, আমরা ভোর ৪টার দিকে জানতে পারি, শাম্মি আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ আমরা কাঠেরপুলে তার মেসে যায়। তখন বুয়েটে পড়াশোনা করা শাম্মির বয়ফ্রেন্ডও এসেছিল। অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে সকাল ৬ টায় আমি মিটফোর্ড হাসপাতালে দেখতে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করছে। কারণ ফাঁস দেওয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোনটি জব্দ করেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এফপি/এমআই
বিষয়:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়   বুয়েট   আত্মহত্যা  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝