Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

খুলনায় করোনায় যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৩:০২ পিএম  (ভিজিটর : ১৩৯)

করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।

সোমবার (২১ জুলাই) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপ। সেখানে থাকা অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে রোববার (২০ জুলাই) বিকেলে খুমেক হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) ভোররাতে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে এখন পর্যন্ত ১০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝