Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গ্রামে বাড়িতে রুহল কবির রিজভী

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:৫৮ পিএম  (ভিজিটর : ১১৪)

জাতীয় মহিলা ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর গ্রামের বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়ি দুর্গম গ্রামে ছুটে গেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বুধবার সকালে কাদা-পানি এবং ছড়া মাড়িয়ে ঋতুপর্ণার গ্রামের বাড়িতে পৌঁছেন। এসময় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। 

ঋতুপর্ণার বাড়িতে উপস্থিত হয়ে তিনি ঋতুর মা অসুস্থ ভুজোপতি চাকমার সাথে কথা বলেন। এসময় তিনি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। ঋতুপর্ণার ম্যাজিকে বাংলাদেশকে আনন্দের বিভিন্ন মুহূর্ত এনে দেয়ার জন্য এসময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী ঋতুর মাকে ধন্যবাদ জানান। একই সাথে তারেক জিয়ার শুভেচ্ছা বার্তা এবং তাঁর মায়ের চিকিৎসার বিষয়টিও ভুজোপতি চাকমাকে জানান। এসময় ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে এক লাখ টাকা, জেলা বিএনপি থেকে এক লাখ সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া প্রতি মাসে কেমোথেরাপি দেয়ার জন্য যে খরচ হবে তার জন্য মাসে ৩০ হাজার টাকা করে আমরা বিএনপি পরিবার থেকে প্রদান করার ঘোষণা দেয়া হয়।

রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, জাতীয় মহিলা ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়া দ্রুতই তাঁর মায়ের সাথে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে আজ সকালে মগাছড়ি গ্রামে তাঁর বাড়িতে আসি। তাঁর মায়ের সাথে দেখা করে তাঁর রোগমুক্তির প্রার্থনা করেছি এবং তারেক জিয়ার সহযোগিতা পৌঁছিয়ে দিয়েছি। সড়ক নিয়ে তিনি বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলিং উড়ানো হয়েছে, তার প্রমাণ তো আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম। 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সভাপতি দীপু চাকমা, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ঋতুপর্ণা চাকমা মা ভুজোপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে তিনি তিনটি কেমো দিয়েছেন। প্রতি ২১ দিন অন্তর অন্তর তাঁকে চট্টগ্রাম নিয়ে গিয়ে কেমোথেরাপি দিতে হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝