Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১১:০০ পিএম  (ভিজিটর : ১২৯)

ময়মনসিংহের ভালুকার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক । তিনি বর্তমান ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর পিতা।

মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় সিডস্টোর বাজারস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার আনুমানিক বয়স হয়েছিল ৯৫ বছর।

মরহুমের সহোদর ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী লাল মাহমুদ সরকার জানান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু বকর সিদ্দিক ১৯৭১ সালে ১১নং সেক্টর কমান্ডার আবু তাহের ও ১১নং সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহমেদের অধিনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের রিলিফ চেয়ারম্যান ও প্রায় সাড়ে ১৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা।

বুধবার (১৮ জুন) বাদ আছর হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জানাজা শেষে কলেজের শহীদ মিনারের পাদদেশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝