Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেওয়ার অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:২৪ পিএম  (ভিজিটর : ১৫০)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে ধর্ষণের পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমি সংক্রান্ত কাগজপত্র লুটের অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল উত্তর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ওই নারীর স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরে শুক্রবার সকালে থানায় মামলা করেন।

মামলার প্রেক্ষিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি ইমাম হোসেন ইমনকে (২৪) গ্রেপ্তার করেছে। ইমন একই গ্রামের মৃত ছবর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল উত্তর পূর্ব পাড়া গ্রামের মৃত ছবর আলীর ছেলে ইমাম হোসেনের পরিবারের সঙ্গে দিদার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে গত জানুয়ারিতে দুই পক্ষে মারামারির ঘটনাও ঘটে। পরে ইমাম হোসেন ওই ধর্ষিত নারীর স্বামীসহ অন্যদের আসামি করে থানায় মামলা করেন। এরমধ্যে গত এক সপ্তাহ থেকে অজ্ঞাত এক ব্যাক্তি ফেসবুকের ফেক আইডি ব্যবহার করে ম্যাসেঞ্জার গ্রুপ থেকে ওই গৃহবধূকে নারীকে ধর্ষণসহ তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

সবশেষ বৃহস্পতিবার রাত ১২টার দিকে মামলার প্রধান আসামি ইমাম হোসেনের নেতৃত্বে ৩ থেকে ৪ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই নারীর বাড়ির ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরে তারা গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণ করে। জরুরি সেবা ৯৯৯ এ কল করা হলে পুলিশের একটি দল ওই গৃহবধূকে উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও একজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝