Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

হামের উপসর্গে আরো ৩ প্রাণহানি, আক্রান্ত ৮৭২

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম  (ভিজিটর : ২৬)

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪০ জনের।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এক দিনে হাম ও হামের উপসর্গের নতুন রোগী ৮৭২ জন।

২৪ ঘণ্টায় ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

আর হাম শনাক্ত হয়েছে ১২১ জনের দেহে। এ নিয়ে সারা দেশে মোট হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝