Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

সাতক্ষীরায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৩০)

খুলনায় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫৪ বোতল উইনকেক্স এবং ৮৮ বোতল এসকাফসহ মোট ৫৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার মো. মাজেদ মোড়লের ছেলে মো. আসাদুল মোড়ল (৪৫) এবং মৃত ইয়ার আলী মোল্লার ছেলে মো. রুহুল আমিন মোল্লা (৩৯)।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে আইনানুগভাবে জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝