Dhaka, Thursday | 2 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 2 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

বিইউপি’র বার্ষিক সিনেট সভায় ১৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:২৭ পিএম  (ভিজিটর : ৮)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। এতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। এ সভায় ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান চলতি অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট এবং নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা বাজেট ও ১৮তম বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা শেষে তা অনুমোদন করেন।

সিনেট চেয়ারম্যান বলেন, বিইউপি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতার ওপর সমান গুরুত্ব দিচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত আধুনিক ভবন ও আবাসিক হলসমূহ বিইউপির আধুনিকায়নের মাইলফলক। উপাচার্য আন্তর্জাতিকীকরণের ধারা অব্যাহত রাখতে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান সভা সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝