Dhaka, Tuesday | 30 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 30 June 2026 | English
আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
শিরোনাম:

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫১ পিএম  (ভিজিটর : ১৯)

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়েছে। “বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব” স্লোগান নিয়ে গতকাল ২৯ জুন ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কারাতে প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ০৫টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ০৬টি তাম্র পদক লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ০২টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করে।
 
ছাত্রী গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ০৬টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০৫টি তাম্র পদক লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ০১টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ০১টি তাম্র পদক অর্জন করে।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবির। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে দলের ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং জুডো ও কারাতের ইনচার্জ নয়না চৌধুরী- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝