Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
এক লাফে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা
শিরোনাম:

গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ গ্রেপ্তার ২

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:৪৯ পিএম  (ভিজিটর : ২০)

গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় শহরের মান্দারতলা এলাকার ইসলামাবাদে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে সাড়ে ৬শ ইয়বা টেবলেট ৬ বোতল বিদেশী মদসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে ও সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস.আই মোঃ হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজন মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের সহযোগী ও তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। 

আটককৃতদের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে ।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝