Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

পরিবার পরিকল্পনা চিকিৎসকদের দাবি বাস্তবায়নে আশ্বাস ড্যাবের

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম  (ভিজিটর : ৯৯)

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসকদের বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটায় রাজধানীর মগবাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে ড্যাব ও পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি বাংলাদেশ।

সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন বিভিন্ন ক্যাডারের চিকিৎসকরা তাদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য, ক্যারিয়ার অগ্রগতিতে স্থবিরতা এবং প্রশাসনিক অসামঞ্জস্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বিসিএস (পরিবার পরিকল্পনা কারিগরি মেডিকেল ) ও বিসিএস (পরিবার পরিকল্পনা সাধারণ ) ক্যাডারের মধ্যে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগে বড় ধরনের বৈষম্যের অভিযোগ উঠে আসে।

চিকিৎসকরা জানান, মাঠপর্যায়ে মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। দ্রুত এই বৈষম্য দূর করে একীভূত ও কার্যকর কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।

সভায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল চিকিৎসকদের বক্তব্য শোনেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি এবং ২৩ ব্যাচের এনক্যাডারমেন্ট দ্রুত বাস্তবায়নের ব্যাপারে সংগঠনটি প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি র সভাপতি ডা: নাসির আহমদ। তিনি বলেন, স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নের জন্য চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য সুযোগ নিশ্চিত করা জরুরি।

সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন স্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝