Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার- আলি আসগার লবি এমপি

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম  (ভিজিটর : ৬০)

জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, কৃষক বাঁচলে ৬৮ হাজার গ্রাম বাঁচবে। আর ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কারণ বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন বাস্তব মুখী প্রকল্প হাতে নিয়ে দেশটি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বল্প সময়ে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প গ্রহণ সেটাই ইঙ্গিত বহন করছে।

সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে সার ও বীজ প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার জন্য আমাদের সকলকে ঐক্যমতভাবে কাজ করতে হবে। স্বল্প জায়গায় অধিক ফসল ফলাতে হবে। কৃষককে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা চাই কৃষক ন্যায্য মূল্য পাক। বর্তমান সরকার তাই কৃষকের পাশেই আছেন। 

গতকাল নববর্ষ পালন শেষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি দপ্তরের বিনামূল্যে প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় আলি আসগার লবি এই কথা বলেন। 

ফুলতলা উপজেলা কৃষি অফিসারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আহসানুল হক লড্ডন, শেখ ইকবাল হোসেন, মোহাম্মদ সেলিম সরদার, আলমগীর মোল্লা, আলামিন মেম্বার, যুবদল নেতা আশরাফুল ইসলাম মিলন, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মহিলা দল নেত্রী মিতা পারভিন ও ইয়াসমিন ভূঁইয়া। 

এরপর আলি আসগার লবি এমপি মঁশিয়লি হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, ইকবাল হোসেন, আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, জুবাইদা রহমান সুরভী,জাকারিয়া পিটু, চয়ন শরীফ প্রমুখ।
 
আলী আজগর লবি এমপি সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন। এসময় ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোল্লা মফিজ, আব্দুল মালেক ইসমাইল খান, কবির মোল্লা ইউপি চেয়ারম্যান মাহবুব রহমান, শেখ হেলাল উদ্দিন সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা কোভিদ হোসেন মোল্লা কবির হোসেন, বিএনপি নেতা শেখ আব্দুল হালিম শেখ সরোয়ার হোসেন, বেল্লাল  ও মোঃ সোহাগ প্রমুখ। 

সন্ধ্যায় আলি আসগার লবি এমপি বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময়ে সভায় মিলিত হন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝