Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
শিরোনাম:

কারাগার থেকে মুক্তি পেলেন বাউল আবুল সরকার

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:০২ পিএম  (ভিজিটর : ৬৩)

ধর্ম অবমাননা ও কটূক্তির মামলায় কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার মুক্তি পেয়েছেন।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ এপ্রিল বাউল আবুল সরকারকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। পরে আজ তার জামিনের কাগজপত্র কারাগারে আসে৷ সেটি যাচাই-বাছাই শেষে কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবুল হোসেন বলেন, সকালে আমাদের কাছে জামিনের কাগজপত্র আসে ৷ পরে সেটি যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝