Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

তেল মজুদে তিন দোকানদারকে জরিমানা

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম  (ভিজিটর : ৩৩)

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন দোকানদারকে জরিমানা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল ) জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে সদর উপজেলার জগৎ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে ভোজ্য তেল বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেই, কিছু লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, পাশাপাশি ক্রয়-বিক্রয়ের দৈনিক রেজিস্টার সংরক্ষণ করা হয়নি। এছাড়া দোকানগুলোতে মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।

এসব অনিয়মের দায়ে তিন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দ্রুত লাইসেন্স নবায়ন এবং নিয়ম অনুযায়ী ক্রয়-বিক্রয়ের রেজিস্টার সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে র‍্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর দুটি টিম সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝