Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কাউখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম  (ভিজিটর : ৬১)

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান প্রযুক্তি মেলায় উপজেলার ১২টি স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা তাদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেন। তবে উপজেলার কোন মাদ্রাসায় বিজ্ঞান বিষয় না থাকায় মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই মেলায় অংশ গ্রহন করতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, সমাজ সেবা কর্মকর্তা মতিউর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান, সদর  ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ রিয়াজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝