Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:২৫ পিএম  (ভিজিটর : ৬৮)

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, একই সময়ে নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন শিশু। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪৫২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সর্বশেষ সময়ে একজন হাম পজিটিভ শিশুর মৃত্যুও হয়েছে।

ডা. শংকর কে বিশ্বাস বলেন, শিশুদের হামের ঝুঁকি থেকে রক্ষা করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। এজন্য নবজাতকদের মায়ের দুধ খাওয়ানো, ছয় মাস পর পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসকরা অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝