Dhaka, Saturday | 21 March 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 March 2026 | English
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫ জামাত
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন
শিরোনাম:

মাদারগঞ্জে পলিশা খাল পুনঃখনন উদ্বোধন

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:০৬ পিএম  (ভিজিটর : ৯১৪)

জামালপুরের মাদারগঞ্জে  কৃষি উৎপাদনে গতি ফেরাতে এবং জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজজামান মিল্লাত।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন-“বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই খালটি পুনঃখনন করা হলে অত্র অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। জামালপুর জেলা প্রশাসক ইউসুপ আলী  অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। মাদারগঞ্জ উপজেলা প্রশাসক সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন আহমদ এবং সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝