কক্সবাজার শহরের ৬নং ওয়ার্ড পইল্যানাকাটা এলাকায় চাঁদার দাবীতে খু-ন হওয়া ব্যবসায়ী গণেশ পাল হত্যাকাণ্ডের মূল হোতা জিদান ও বাদশাকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন জানান, পুলিশ এর কয়েকটি টিম অভিযান চালিয়ে জিদান এর বোন এর বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। গতরাত সন্ধ্যা সাড়ে ৭টায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ গণেশ পালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। এসময় তাঁরা এই কিশোর গ্যাংদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সকল কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য -যে, এর আগে শনিবার দুপুরের দিকে কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পল্লানকাটা এলাকায় চাঁদা না দেওয়ায় গণেশ পাল (৩৮) কে ছুরিকাঘাত করে হত্যা করে অভিযুক্তরা।
নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে এবং কক্সবাজার বড়বাজারের একজন মুদির দোকানদার ছিলেন।
নিহতের স্ত্রী শেফালি পাল ও ভাই আশীষ পাল জানান, "বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করতে গেলে স্থানীয় জিসান নামের এক ব্যক্তি চাঁদা দাবি করেন। এ নিয়ে কয়েকবার কথাকাটাকাটি হয়। শনিবার দুপুরে অতর্কিতভাবে গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জিসান।" পরে গুরুতর আহত অবস্থায় গণেশকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গতকাল কক্সবাজার সদর হাসপাতালে শিশু সন্তানের চিকিৎসা করতে এসে নিখোঁজ নারীর ৩ দিন পর মরদেহ পাওয়া গেছে একই হাসপাতালের লিফটের নিচের গর্তে!
নিহত নারীর নাম কোহিনূর আকতার। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ৭নং ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক মং টিং নিও জানান, হাসপাতালের সর্বসাধারণের ব্যবহৃত লিফটের নিচ থেকে গন্ধ বের হলে তার উৎস সন্ধানের পর লিফটের নিচের গর্তে মরদেহটির সন্ধান পাওয়া যায়।
কোহিনুরের মৃত্যু কি নিচক দুর্ঘটনা, নাকি অদৃশ্য কোনো অপরাধের ছায়া? এই নিয়ে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে কক্সবাজারে।
অন্যদিকে কক্সবাজার কলাতলীর একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় একজনের মরা দেহ উদ্ধার।
পুলিশ বলছে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা।
এছাড়া উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক এদিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাদামতলী এলাকায় স্বামীর লাথিতে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকার আব্দুমজিদের মেয়ে। তার স্বামী আব্দুজলিল জালিয়াপালং ইউনিয়নের বাদামতলী এলাকার বাসিন্দা। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, স্বামীর হাতে স্ত্রী হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে।
এদিকে পর্যটন শহরে,কিশোর গ্যাং এর দৌরাত্ম, দলবাজি,চাঁদাবাজি ও খুনখারাপি চরম পর্যায়ে পৌঁছায় চরম উদ্বিগ্ন ও উৎকন্ঠা দিনাতিপাত করছে সাধারণ মানুষ।
এখন আজ স্বরাষ্ট্র মন্ত্রীর কক্সবাজারে আগমন কর কি নির্দেশনা দিবে তার দৃষ্টি সকলের।
এফপি/অ