Dhaka, Friday | 6 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 March 2026 | English
‘ইরান যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র’— শুইকিনের এই ভবিষ্যদ্বাণীও কি সত্যি হবে?
বাড়ল ঈদের ছুটি
বাংলাদেশ থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল
বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের
শিরোনাম:

চা-বাগান ও হাওরে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় শেয়ারিং মিটিং

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ১১)

মৌলভীবাজার জেলার চা-বাগান ও হাওরাঞ্চলে স্কুল ও কমিউনিটিতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ওয়াশ প্রকল্পের  আওতায় এক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলার গ্রামীণ চা-বাগান ও হাওর এলাকায় বিদ্যালয় ও কমিউনিটিতে বিশুদ্ধ পানীয় জল প্রাপ্তি নিশ্চিতকরণ শীর্ষক এ প্রকল্পটি আলোয়-আলো প্রকল্পের একটি লিংকড প্রজেক্ট। সভার আয়োজন করে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)। প্রকল্পটি অর্থায়ন করছে চাইল্ড ফান্ড কোরিয়া এবং সহায়তা করছে এডুকো বাংলাদেশ।

সভায় সভাপতিত্ব করেন আইডিয়া’র নির্বাহী পরিচালক নজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও আইডিয়া’র প্রোগ্রাম ডিরেক্টর নাজিম আহমদ, প্রকল্প সমন্বয়কারী মোহা. আমিনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি লিডার, এসএমসি সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রকল্পের অগ্রগতি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোহা. আমিনুর রহমান। উপস্থাপনায় জানানো হয়, চা-বাগান ও হাওরাঞ্চলের বিদ্যালয় ও কমিউনিটিতে নিরাপদ পানির উৎস স্থাপন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা এবং স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় বক্তারা বলেন, নিরাপদ পানির অভাবে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে চা-বাগান ও হাওর এলাকার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিশুদ্ধ পানির বিকল্প নেই। তারা এ ধরনের প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং টেকসইভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝