Dhaka, Friday | 6 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 March 2026 | English
‘ইরান যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র’— শুইকিনের এই ভবিষ্যদ্বাণীও কি সত্যি হবে?
বাড়ল ঈদের ছুটি
বাংলাদেশ থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল
বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের
শিরোনাম:

ক্রিকেট দ্বন্দ্বে রাজনগরে যুবক নিহত, চট্টগ্রামে তিনজন আটক

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:১৯ পিএম  (ভিজিটর : ৯)

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে সোমবার (২ মার্চ) রাতে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

জেলা পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় (মামলা নং-০৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) একটি হত্যা মামলা রুজু করা হয়।

মৌলভিবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ সরকার, সঙ্গীয় অফিসার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টেবল মোঃ মিলাদ আহমদ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম-সহ যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০ টায়  চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে গ্রেফতার করা হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝