Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

আখের সংকটে বন্ধ নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম  (ভিজিটর : ৫২)

আখের ঘাটতির কারণে লক্ষ্যমাত্রা অর্জন করতে না পেরে নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম নির্ধারিত সময়ের ১৩ কর্মদিবস আগেই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে মাড়াই সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

গত বছরের ১০ নভেম্বর ২০২৫-২৬ মৌসুমের মাড়াই শুরু হয়। মৌসুমের শুরুতে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ কর্মদিবসে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী চিনি আহরণের হার ধরা হয় ৬ দশমিক ৫ শতাংশ।

তবে মৌসুমের শেষ পর্যন্ত, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৮ কর্মদিবসে দৈনিক গড়ে প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন হারে মোট ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা সম্ভব হয়েছে। এতে উৎপাদিত হয়েছে প্রায় ৯ হাজার ৬০০ মেট্রিক টন চিনি। চিনি আহরণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে আখ চাষের মাধ্যমে ২ লাখ মেট্রিক টন সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। চাষিদের উৎসাহিত করতে প্রতি কুইন্টালে ২৫ টাকা মূল্য বৃদ্ধি করে ৬০০ টাকা থেকে ৬২৫ টাকা নির্ধারণ করা হয়।

তিনি আরও জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ১৫ হাজার আখ চাষির বিল পরিশোধ করা হয়েছে এবং এ মৌসুমে চাষিদের মাঝে মোট ১৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

আখের ঘাটতির কারণে উৎপাদন কমে যাওয়ায় মিলের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই মাড়াই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝