Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম  (ভিজিটর : ২৭)

চট্টগ্রাম নগরীর হালি শহরে একটি আবাসিক ভবনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছে। আজ সোমবার ভোরে হালিমা মঞ্জিল নামের ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ভবনটি হালি শহর এসি মসজিদের পাশে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন- আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), শাওন (১৭), মো. শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আশিক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮ জনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতদের প্রতিবেশী মো. মকবুল জানান, ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেহরির সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ সকলে একই পরিবারের সদস্য। কুমিল্লার বুড়িচং থেকে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন আরেক ভাইয়ের পরিবারের সদস্যরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝