Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরায় নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম  (ভিজিটর : ৩১)

দেশজুড়ে নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ভোটগ্রহণকে সামনে রেখে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে প্রস্তুতির শেষ ধাপ।

মাগুরা জেলায়ও নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সকাল থেকেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে বিভিন্ন ভোটকেন্দ্রে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি এবং যৌথ বাহিনীর টহল ভোটারদের মাঝে আস্থা বাড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মাগুরায় মোট ৩০১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৪৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলার দুটি সংসদীয় আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাগুরার দুই আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, “নিরাপত্তা জোরদার ও প্রস্তুতি সম্পন্ন। এখন দেখার বিষয় ভোটাররা কতটা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আমরা আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার ইউএনও মেহেরুন্নাহার বলেন, “মাগুরা–১ ও মাগুরা–২ আসনের সব কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আর্মি, বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ নিজ নিজ দায়িত্ব পালন করবেন।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝