Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

কুষ্টিয়ায় ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ৭৩)

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী। আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কুষ্টিয়ার সদর, দৌলতপুর, ভেড়ামারা-মিরপুর ও কুমারখালী-খোকসা চারটি উপজেলার নির্বাচন কমিশনের উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী ভোটকেন্দ্রগুলোতে বিতরণ শুরু হয়েছে। সন্ধ্যা নাগাদ এগুলো কেন্দ্রে মালামাল পৌঁছে যাবে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মূল প্রতিদ্বন্দ্বীতা করছেন, রেজা আহাম্মেদ (বিএনপি, ধানের শীষ), মোঃ বেলাল উদ্দীন (জামায়াত, দাঁড়িপাল্লা), মোঃ নুরুজ্জামান (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী, মোটরসাইকেল)।

মোট ভোটার: ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন, নারী ভোটার: ২ লাখ ১ হাজার ১১ জন, পুরুষ ভোটার: ২ লাখ ৩ হাজার ৪৯২ জন, হিজড়া: ১ জন, পোস্টাল ভোটার: ৩৬০২ জন। মোট ভোটকেন্দ্র: ১৩৫টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৭টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪৭টি, আয়তন: ৪৬১ বর্গকিলোমিটার, ইউনিয়ন: ১৪টি।

কুষ্টিয়া- ২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মূল প্রতিন্দ্বদ্বীতা করছেন, মোঃ আব্দুল গফুর (জামায়াত, দাঁড়িপাল্লা), রাগীব রউফ চৌধুরী (বিএনপি, ধানের শীষ)।

মোট ভোটার: ৪ লাখ ৭৮ হাজার ১ জন, নারী ভোটার: ২ লাখ ৩৮ হাজার ৮৭২ জন, পুরুষ ভোটার: ২ লাখ ৩৯ হাজার ১২৬ জন, হিজড়া: ৩ জন, পোস্টাল ভোটার: ৪৬৪৬ জন। মোট ভোটকেন্দ্র: ১৭০টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৮টি। আয়তন: ৪৪৯ বর্গকিলোমিটার,ইউনিয়ন: ১৯টি, পৌরসভা: ২টি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মূল প্রতিদ্বন্দ্বীতা করছেন, মোঃ জাকির হোসেন সরকার (বিএনপি, ধানের শীষ), মোঃ আমির হামজা (জামায়াত, দাঁড়িপাল্লা)।

মোট ভোটার: ৪ লাখ ৪০ হাজার ৬০৪ জন, নারী ভোটার: ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন,পুরুষ ভোটার: ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন, হিজড়া: ৪ জন,পোস্টাল ভোটার: ৩৬৫২ জন। মোট ভোটকেন্দ্র: ১৪২টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১০৩টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪টি, আয়তন: ৩১৬ বর্গকিলোমিটার,ইউনিয়ন: ১৩টি, পৌরসভা: ১টি।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে মূল প্রতিদ্বন্দ্বীতা করছেন, সৈয়দ মেহেদী আহমেদ রুমী (বিএনপি, ধানের শীষ), মোঃ আফজাল হোসেন (জামায়াত, দাঁড়িপাল্লা),  আনোয়ার খান (ইসলামী আন্দোলন, হাতপাখা)।

মোট ভোটার: ৪ লাখ ২৪ হাজার ৪১৬ জন, নারী ভোটার: ২ লাখ ১০ হাজার ৯০৮ জন, পুরুষ ভোটার: ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন, হিজড়া: ৫ জন, পোস্টাল ভোটার: ৪৩৫৭ জন। মোট ভোটকেন্দ্র: ১৫২টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৬৮টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪০টি, আয়তন: ৪০১ বর্গকিলোমিটার, ইউনিয়ন: ২০টি, পৌরসভা: ২টি।

কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি, জামায়াতসহ ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা: ১৭ লাখ ৪৭ হাজার ৫২৫ জন।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝