ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের নির্বাচনী শেষ জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি'র সমর্থনে ভোটারের জনসমুদ্রে রুপনেয়।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
উক্ত জনসভায় নালিতাবাড়ী উপজেলার জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ। তিনি বলেন আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতায় চাঁদা মুক্ত বাংলাদেশ গড়বো।
এসময় প্রধান অতিথির হিসাবে বক্তব্যে রাখেন, সহকারী অধ্যাপক তুকাত গাজী উসমান, পাশা বিশ্ববিদ্যালয় তুরস্ক ড. হাফিজুর রহমান বলেন, শেরপুর-২ আসনে ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে।
সময় মু. গোলাম কিবরিয়া কান্না করতে করতে বলেন, “এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।”
জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক দুলাল হোসেন সহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এফপি/জেএস