Dhaka, Sunday | 15 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

নারীর ক্ষমতায়নে বিশ্বাস থাকলে প্রার্থী দিতেন - মাহমুদ হাসান খান বাবু

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিটর : ২২৯)

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে বিএনপির গণমিছিলে জনতার ঢল নেমেছিল রাজপথে।

রোববার (৮ ফেব্রুয়ারী) বিকেলে এক কিলোমিটারজুড়ে বিস্তৃত গণমিছিল পরিণত হয় জনসুমদ্রে। মিছিল চলাকালে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগ বিকেল গড়াতেই জীবননগর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো লোকে লোকারণ্যে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন আর হাতে হাতে দলীয় প্রতীক নিয়ে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। মিছিলটি জীবননগর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে জীবননগর স্টেডিয়ামে যেয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

তিনি বলেন, আমাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী  নির্বাচনী প্রচারণায় বলে বেড়ান আমাদের নারী ভোটাররা সব ভোট ওনাদের দিয়ে দিয়েছে। এটা ভুয়া। ভুয়া কথা। যদি নারীদের প্রতি তাদের সম্মান থাকত, নারীর ক্ষমতায়নে যদি বিশ্বাস করতেন তাহলে অন্তত ৩'শ আসনের মধ্যে একজন নারীকে নমিনেশন দিতেন। দেয় নাই। 

এসময় আরো বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র আরশাফুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি খোকন খান, সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝