Dhaka, Sunday | 15 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

রাঙ্গামাটির ২০ দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ২১)

রাঙ্গামাটির দুর্গম ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র রয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে। ভৌগলিক অবস্থান ও অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে এসব কেন্দ্রে সড়ক ও নৌপথে যাওয়ার কোন উপায় নেই। আর কোন কোন কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে ২ থেকে ৩দিন পর্যন্ত। এ কারণে এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মীদের হেলিকপ্টারে পাঠানো শুরু হয়েছে। 

সকাল থেকে পৃথক পৃথক ভাবে দুর্গম ২০টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে। দুর্গম ২০টি ভোট কেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ছয়টি, বরকলে দুটি, জুরাছড়িতে সাতটি ও বিলাইছড়িতে পাচঁটি কেন্দ্র রয়েছে।

কয়েক ধাপে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। সড়ক ও নৌপথে যোগাযোগের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, রাঙ্গামাটির ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। কয়েক ধাপে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি ৪ উপজেলার ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আনা নেয়ায় হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝