Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

গভীর রাতে নুরুল হক নুরের সমর্থকের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম  (ভিজিটর : ১২৮)

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনি প্রচারের উত্তপ্ত ক্রমেই বাড়ছে। সেই উত্তাপের উত্তপ্তের ছোবল পড়ছে এক সমর্থকের ঘরে। এই অগ্নিকান্ড থেকে সমর্থক ও তার পরিবারের দুই সদস্য নিরাপদে বেরিয়ে এসেলেও আগুনেই ঘরের আসবাবপত্র পুড়ে হয়েছে ছাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গলাচিপার আমখোলা ইউনিয়নের দরিবাহেচার গ্রামে বিএনপি জোট সমর্থিত প্রার্থী, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় আড়াইটা টার দিকে যুব অধিকার পরিষদের সদস্য নাঈমুল ইসলামের বাড়িতে আগুন দেয়া হয় । ওই সময় ঘরে ছিলেন তাঁর দের বছরের মেয়ে নাঈমা এবং শিশুটির দেখাশোনার দায়িত্বে থাকা নানু সাজেদা বেগম। নাঈমুল ইসলামের স্ত্রী ও মা দু'জনেই সৌদি প্রবাসী । প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনজন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ আগুনের আলোয় ঘর উজ্জ্বল হয়ে উঠতেই ঘুম ভাঙে তাঁদের। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের ভেতরের সবকিছু প্রায় ভস্মীভূত। নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, আসবাবপত্রের সঙ্গে পুড়ে যায় গৃহপালিত পশু-পাখি ও একটি মোটরসাইকেল। শনিবার দুপুরের দিকে বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে আহবান জানিয়েছেন। 

নাঈমুল ইসলামের অভিযোগ, তিনি নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সক্রিয় সমর্থক হওয়ায় দীর্ঘদিন ধরেই হুমকির মুখে ছিলেন। তাঁর ভাষায়, ‘আমি ট্রাক মার্কার সমর্থক। ঘোড়া প্রতীকের সমর্থক ইউপি সদস্য আবুল কাসেম, আরিফ ও মিজানুর রহমান তার দলবল বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। শুক্রবার বিকেলে আমরা নুর ভাইয়ের নির্বাচনি সভায় বকুলবাড়িয়ায় গিয়েছিলাম। রাতে ফিরে মোটরসাইকেলটা পেছনের বারান্দায় রাখি। রাত আড়াইটার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে বাইকে আগুন দেওয়া হয়। সেখান থেকেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।’

গ্রামবাসীদের ধারণা, নাঈমুল ইসলাম ওই মোটরসাইকেলটি নিয়ে নুরুল হক নুরের বিভিন্ন সভায় নিয়মিত যাতায়াত করতেন। সেটিই লক্ষ্য করে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর রক্ষা করা যায়নি।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইউপি সদস্য আবুল কাসেম বলেন, এসব অভিযোগ  মিথ্যা।  মামুনের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এলাকাছাড়া করতেই নিজেরা আগুন দিয়ে তার দায়ভার আমার ওপর চাপাতে চাইছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিকালে ৪ টার দিকে ইলেকশন ইনকোয়ারি কমিটিও পাশাপাশি ফায়ার সার্ভিস আর পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। তারা বিষয়টি নিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দিবেন। সে অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

ভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। সমর্থকদের বাড়িঘরে আগুন, রাতের অন্ধকারে হামলার অভিযোগ উঠছে পরস্পর বিরোধী। পটুয়াখালী-৩ আসনে নির্বাচন যে শুধু ব্যানার, লিফলেট আর প্রচারক মাইকেই সীমাবদ্ধ নেই, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের পদক্ষেপে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে, সেটাই দেখার বিষয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝