Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

নির্বাচনী সমাবেশে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম  (ভিজিটর : ২৬)

কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা হাফিজুর রহমানের নির্বাচনী বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নির্বাচনী একটি  সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তাকে স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামানের বালতি প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে শোনা যায়। ওই বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয় দেখা গেছে, কেউ কেউ ইতিবাচক মন্তব্যও করেছেন।

বুধবার (৪ ফেব্রয়াারি) সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার সভাপতি বদররুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী হাফিজুর রহমান এ বক্তব্য দেন। সভায় দেওয়া বক্তব্যের একটি খণ্ডিত অংশ ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে আলোচনা শুরু হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই প্রার্থীকে বলতে শোনা যায়,‘যদি এলাকার মানুষ হিসেবে ভোট দেন আমার শাহীন ভাই অনেক যোগ্য মানুষ, আমার শাহীন ভাইকে ভোট দিবেন। এলাকার অধিকার হলো যোগ্য মানুষও বটে আমার শাহীন ভাই আল্হামদুলিল্লাহ।’

তিনি আরো বলেন,‘আমার প্রশ্ন হচ্ছে বুইঝা-শুইনা আপনারা ভোট দিবেন। আমরা যদি ইসলামের দিকে ঝুকি আমি তাহলে আমি প্রাপ্য, এই হাতপাখা মার্কা ঘোষণা দিয়েছে কুরআন ও সুন্নাহকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। এই হাতপাখা মার্কায় ভোট দিলে আপনারা ইসলামের পক্ষেও ভোট দিলেন প্লাস একজন যোগ্য প্রার্থীকেও ভোট দিলেন।’

ভিডিওতে বালতি প্রতীকের পক্ষে ভোট চাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে বক্তব্যের সত্যতা নিশ্চিত করে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার সভাপতি বদররুল ইসলাম বলেন,‘আমরা হাতপাখা প্রতীকের পক্ষেই ভোট চাইছি। তবে আমাদের প্রার্থী রৌমারী উপজেলার বাসিন্দা হওয়ায় কিছু ভোটার নদী পার হয়ে ভোট দিতে অনাগ্রহী। সে কারণে ইসলামের নামে বিভ্রান্তিমূলক রাজনীতিতে জড়িতদের ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহীনকে বালতি প্রতীকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে।’

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী হাফিজুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝